বিক্ষোভকারীদের ‘আল্লাহর শত্রু’ ঘোষণা ইরানের, শাস্তি মৃত্যুদণ্ড
যারা বিক্ষোভে অংশ নেবেন, তাদের ‘আল্লাহর শত্রু’ হিসেবে গণ্য করা হবে বলে হুশিয়ারী দিলেন ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোভাহেদি আজাদ। আর ইরানের আইনে এ অভিযোগের শাস্তি মৃত্যুদণ্ড। খবরটি জানায় এনডিটিভি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, এমনকি যারা ‘দাঙ্গাকারীদের সহায়তা করেছেন’, তারাও একই অভিযোগের মুখোমুখি হবেন। ....




